Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

১১ লাখ শেয়ার বিক্রি করবে তসরিফার কর্পোরেট উদ্যোক্তা

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩০, ২০২৩ , ৯:১৩ পূর্বাহ্ণ | আপডেট: জানুয়ারি ৩০, ২০২৩, ৯:১৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: শেয়ারমার্কেটে ১১ লাখ ১৬ হাজার ২৮৮টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তসরিফা ইন্ডাস্ট্রিজের কর্পোরেট পরিচালক নর্দার্ণ কর্পোরেশন লিমিটেড।

ঢাকা স্টক এক্সেসচেঞ্জ (ডিএসই) সূত্রে সোমবার (৩০ জানুয়ারি/২০২৩) জানা যায়, নর্দার্ণ কর্পোরেশন লিমিটেডের (কর্পোরেট পরিচালক) মালিকানায় ১ কোটি ২০ লাখ ৫৪ হাজার ৫০টি শেয়ার রয়েছে।

নর্দার্ণ কর্পোরেশনের কাছে সংরক্ষিত মোট শেয়ার থেকে পূর্বঘোষিত ১১ লাখ ১৬ হাজার ২৮৮টি শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রি করা হবে।

সূত্র আরো জানায়, ঘোষিত শেয়ারের মধ্যে  ৭ লাখ ৪৫ হাজার বিক্রি করা হবে পাবলিক মার্কেটে। আর, ৩ লাখ ৭১ হাজার ২৮৮টি শেয়ার বিক্রি করা হবে ব্লক মার্কেটে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)