Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

৯৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা গ্রামীণফোনের

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩১, ২০২৩ , ১১:৪৭ পূর্বাহ্ণ | আপডেট: জানুয়ারি ৩১, ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৯৫ শতাংশ নগদ লভ্যাংশ (চূড়ান্ত) ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা দেয়। এতে আলোচ্য সময়ে কোম্পানির ঘোষিত নগদ লভ্যাংশের পরিমাণ  সর্বমোট ২২০ শতাংশে দাঁড়িয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে মঙ্গলবার (৩১ জানুয়ারি) এ তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বা ইপিএস হয়েছে ২২.২৯ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ২৫.২৮ টাকা। গেলো বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস ৩৪.২২ টাকায় দাঁড়িয়েছে।

পুজিবাজারে ২০০৯ সালে তালিকাভুক্ত গ্রামীণফোন লিমিটেড ঘোষিত লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ২ মে ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে। আর, লভ্যাংশ বিতরণে কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ ফেব্রুয়ারি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)