Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে লাভেলোর

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১, ২০২৩ , ৭:৫০ পূর্বাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৩, ৭:৫৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: খাদ্য ও আনুষঙ্গিক খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের মঙ্গলবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত বৈঠকে আলোচ্য সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয় বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বুধবার জানা গেছে।

কোম্পানিটির চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১৭ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১৫ পয়সা।

আবার, হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক অর্থাৎ, ৬ মাসে (জুলাই/২২ থেকে ডিসেম্বর/২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৩ পয়সা। আগের বছর একই সময়ে যা ৫৫ পয়সা ছিল।

লাভেলোর গত ৩১ ডিসেম্বর শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস দাঁড়িয়েছিল ১২ টাকা ৪৩ পয়সায়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)