Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বন্ড ইস্যুর নির্দেশ আর্থিক প্রতিষ্ঠানে

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২৩ , ৬:৪৮ পূর্বাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৩, ৬:৫০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে বন্ড ইস্যুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে, আন্তঃব্যাংক লেনদেন পরিহার করতে বলা হয়েছে দেশের  আর্থিক প্রতিষ্ঠানগুলোকে।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে বুধবার (১ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, সম্প্রতি কোনো কোনো আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী উৎস হতে তহবিল সংগ্রহ না করে আন্তঃব্যাংক লেনদেনসহ বিভিন্ন স্বল্পমেয়াদী উৎস হতে তহবিল সংগ্রহ করে। আর, এভাবে তহবিল সংগ্রহ করে লিজ অর্থায়নের মত দীর্ঘমেয়াদী বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানগুলো। যেকারণে, তহবিলের ম্যাচিউরিটি মিসমেসের কারণে আন্তঃব্যাংক লেনদেন হতে উদ্ভূত দায় এবং আমানতকারীদের অর্থ মেয়াদান্তে পরিশোধে ব্যর্থ হচ্ছে কোনো কোনো আর্থিক প্রতিষ্ঠান। -যা প্রত্যাশিত নয়।

এ অবস্থায়, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানসমূহের স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রাখা এবং বিদ্যমান ম্যাচিউরিটি মিসমেসের সুদক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে পাবলিক মানি ঝুঁকি হ্রাসের উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আন্তঃব্যাংক লেনদেন পরিহার করে বন্ড ইস্যুর মাধ্যমে দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহের উদ্যোগ গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)