Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিওতে ৩ কোম্পানির বোনাস শেয়ার

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২৩ , ৮:৩৫ পূর্বাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৩, ৮:৩৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে ঘোষিত বোনাস শেয়ার পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩টি কোম্পানি। ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসেব বছরের ঘোষিত স্টক লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স হিসাবে পাঠানো এ ৩ কোম্পানির মধ্যে রয়েছে- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, কুইন সাউথ টেক্সটাইল ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি-২০২৩) এ তথ্য জানা গেছে।

সিডিবিএল জানায়, কোম্পানি ৩টির মধ্যে সিনোবাংলা আলোচ্য সময়ে ১ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। তবে, নগদ ১০ মিলে ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি।

কুইন সাউথ টেক্সটাইল আলোচ্য সময়ে ৬ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। তবে, নগদ ৬ মিলে ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি।

আবার, জেনেক্স ইনফোসিস দিয়েছে ২ শতাংশ বোনাস লভ্যাংশ। তবে, নগদ ১১ মিলে ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)