স্টাফ রিপোর্টার: প্রকৌশল খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলসের ‘থ্রি-হুইলার ম্যানুফ্যাকচারিং কারখানা’ তার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আগামী ১১ ফেব্রুয়ারি সকাল ১১টায় উদ্বোধনের মাধ্যমে শুরু হবে কোম্পানির উৎপাদন প্রক্রিয়া।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহের ভালুকায় কারখানাটি উদ্বোধন করবেন বলে রানার গ্রুপ শনিবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রুপের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের প্রধান ওয়াহিদ মুরাদ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ইতিহাসে রানার অটোমোবাইলস পিএলসি সর্বপ্রথম ও সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ একটি ‘থ্রি-হুইলার ম্যানুফ্যাকচারিং কারখানা‘ স্থাপন করেছে। -যা দেশের অটোমোবাইল খাতে বিপ্লব বয়ে আনবে। একইসঙ্গে, দেশের অর্থনীতিতে গুরত্বপূর্ণ অবদান রাখবে বলে দৃঢ়তাবে বিশ্বাস করে রানার গ্রুপ।
থ্রি-হুইলার কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- জাতীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও কাজিম উদ্দিন আহমেদ।
আরো উপস্থিত থাকবেন- রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুবীর কুমার চৌধুরী, বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, বাজাজ অটোর চেয়ারম্যান কে এস গিরাপথিসহ অতিথিবৃন্দ।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)