স্টাফ রিপোর্টার: প্রকৌশল খাতের কোম্পানি আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত তহবিল ব্যয়ের সংশোধনী প্রস্তাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট জানা গেছে, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইতোমধ্যে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যয় করেছে। আর, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যয়ের সময়সীমা বাড়িয়েছে কোম্পানিটি। কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীরা অনুমোদন দিয়েছেন তহবিল ব্যয় পরিকল্পনার সংশোধনী প্রস্তাবে।
আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর, ২০২২) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বা ইপিএস হয়েছে ২৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা ৩২ পয়সা ছিল।
কোম্পানিটির ২০২২ সালের ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস ১৪ টাকা ৬৭ পয়সায় দাঁড়িয়েছে।।
উল্লেখ্য, উদ্যোক্তা পরিচালক বাদে কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে ২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছিল আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের পর্ষদ। একইসময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৮ পয়সা। যা আগের বছর ৪৪ পয়সা ছিল।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)