Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ক্যাটাগরিতে উন্নয়ন ২ কোম্পানির

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৬, ২০২৩ , ৬:১৯ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ১০:৪০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ক্যাটাগরিতে পরিবর্তন এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির। এর মধ্যে শেপার্ড ইন্ডাস্ট্রিজ ‘বি’ থেকে ’এ’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে। আর, ’এন’ থেকে ’বি’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে বিডি থাই ফুড।

কোম্পানি দু’টির বিষয়ে সোমবার (৬ ফেব্রুয়ারি/২০২৩) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়- ৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে নতুন ক্যাটাগরিতে লেনদেন করবে তারা।

পুঁজিবাজারে ২০১৭ সালে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শেপার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ ২০২২ সালের ২৮ অক্টোবরের সভায় ৩০ জুন-২০২২ সমাপ্ত হিসেব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দেয়।।

রাজধানীর ডিজিটাল প্লাটফর্মে গেলো বছর ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ঘোষিত লভ্যাংশে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়। এতে ‘বি’ থেকে ’এ’ ক্যাটাগরিতে উন্নয়ন হয় কোম্পানিটির।

একইভাবে, খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পর্ষদ ২০২২ সালের ১২ নভেম্বরের সভায় ৩০ জুন-২০২২ সমাপ্ত হিসেব বছরের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দেয়।

গত বছরের ২৮ ডিসেম্বর রাজধানীর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ঘোষিত লভ্যাংশে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়। এতে ’এন’ থেকে ’বি’ ক্যাটাগরিতে উন্নয়ন হয় পুঁজিবাজারে ২০২২ সালে তালিকাভুক্ত এ কোম্পানির।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী, ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোনো ঋণ সুবিধা পাবে না কোম্পানিটি দু’টি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)