Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মুনাফা থেকে লোকসানে আলহাজ্ব টেক্সটাইল

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৮, ২০২৩ , ২:৪৪ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৩, ২:৪৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: প্রকৗশল খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলসের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) ও অর্ধবার্ষিকের (জুলাই-ডিসেম্বর, ২০২২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি অর্ধবার্ষিকে শেয়ারপ্রতি লোকসানে করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বুধবার (৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানা গেছে।

পুঁজিবাজারে ১৯৮৩ সাালে তালিকাভুক্ত আলহাজ্ব টেক্সটাইলের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের ৬ মাস বা অর্ধবার্ষিকে শেয়ারপ্রতি ৫ পয়সা লোকসান হয়েছে কোম্পানিটির। তবে, আগের বছর একইসময়ে শেয়ারপ্রতি ১২ পয়সা মুনাফায় ছিল কোম্পানিটি।

আবার, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২১ পয়সা। যদিও, আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ৯ পয়সা মুনাফা ছিল।

কোম্পানিটির ২০২২ সালের ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস ৯.৪৭ টাকায় দাঁড়িয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)