Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিওতে এইচ.আর টেক্সটাইলের বোনাস শেয়ার

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৯, ২০২৩ , ৯:০৪ পূর্বাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৩, ৯:০৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে ঘোষিত বোনাস শেয়ার পাঠিয়েছে এইচ আর টেক্সটাইল লিমিটেড।

সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি/২০২৩)  এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসেব বছরের ঘোষিত স্টক লভ্যাংশ আজ ৯ ফেব্রুয়ারি শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে।

পুঁজিবাজারে ১৯৯৭ সালে তালিকাভুক্ত এ প্রতিষ্ঠান আলোচ্য সময়ে স্টক ১০ ও নগদ ৫  মিলে ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)