Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মিডল্যান্ড ব্যাংকের আইপিও আবেদন শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৯, ২০২৩ , ৪:৩৭ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৩, ৪:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদনপ্রাপ্ত মিডল্যান্ড ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

ডিএসই সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২১ সেপ্টেম্বর কোম্পানিটির আইপিও অনুমোদন করেছে।

সূত্র অনুসারে, মিডল্যান্ড ব্যাংক পুঁজিবাজারে ৭ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৭০ কোটি টাকা উত্তোলন করবে। অভিহিত মূল্য ১০ টাকা দরেই শেয়ার ছাড়বে ব্যাংকটি।

পুঁজিবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ক্রয়, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)