স্টাফ রিপোর্টার: বড় ধরনের লোকসানের মুখে পড়েছে তাল্লু স্পিনিং মিলস লিমিটেড। গত ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) সময়ে কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এই চিত্র উঠে এসেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে সোমবার (১৩ ফেব্রুয়ারি) জানা গেছে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৮ পয়সা। যা আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৪৪ পয়সা। অর্থাৎ আগের বছরের চেয়ে লোকসান বেড়েছে ৪ পয়সা।
তাতে ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাস কিংবা চলতি বছরের প্রথম দুই প্রান্তিক (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি ৯৯ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে লোকসান হয়েছিল ৮৯ পয়সা। অর্থাৎ আগের বছরের চেয়ে শেয়ার প্রতি ১০ পয়সা লোকসান হয়েছে।
লোকসান বাড়ায় ৩১ ডিসেম্বর ২০২২ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৭৫ পয়সা।
এদিকে এসএমই মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি নিয়ালকো অ্যালয়স লিমিটেড জুলাই থেকে ডিসেম্বর সময়ে শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৪১ পয়সা। যা এর আগের বছরের চেয়ে ১ টাকা ৩০ পয়সা বেড়েছে। এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ে কোম্পানির ইপিএস ছিল ১১ পয়সা।
তাতে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৯৩ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)