Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

তালিকাচ্যূত হচ্ছে এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৩, ২০২৩ , ৪:১৫ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ৪:১৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড তালিকাচ্যূত হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ ফান্ডটি তালিকাচ্যূত করার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্র সোমবার জানায়, ১৪ ফেব্রুয়ারি থেকে ফান্ডটি আর পুঁজিবাজারে লেনদেন করবে না।

এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ফান্ডটি ২০২১ সালে ইউনিটহোল্ডারদের ১৭.৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)