Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সিটি জেনারেল ইনস্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৪, ২০২৩ , ৬:১৮ পূর্বাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ৬:১৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১০ শতাংশ নগদ অর্থাৎ শেয়ার প্রতি ১ টাকা ৫ পয়সা করে লভ্যাংশ ঘোষণা করেছে সিটি জেনারেল ইনস্যুরেন্স লিমেটেড। জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) জানা গেছে, ২০০৭ সালে তালিকাভুক্ত কোম্পানিটির বিদায়ী বছরে শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ২৫ পয়সা। সেখান থেকে শেয়ার প্রতি এক টাকা পাঁচ পয়সা করে মোট ৬ কোটি ৮১ লাখ ৬৬ হাজার ১২২টি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে।

এর আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৬৮ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১০ শতাংশ নগদ অর্থাৎ শেয়ার প্রতি ১ টাকা করে লভ্যাংশ দিয়েছিল। অর্থাৎ মুনাফা বাড়লেও শেয়ারহোল্ডারদের লভ্যাংশ কম দিয়েছে প্রতিষ্ঠানটি।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মার্চ। ওই দিন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ মার্চ।

তাতে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৭৫ পয়সা। মঙ্গলবার দিনের শুরুতে শেয়ারটির লেনদেন হয়েছে ২৯ টাকা ৬০ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)