Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলী ফান্ডের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৫, ২০২৩ , ৮:১২ পূর্বাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ৮:১২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলী মিউচ্যুয়াল ফান্ড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য ফান্ডটি শেয়ারহোল্ডারদের ১ দশমিক ২০ শতাংশ লভ্যাংশ দেবে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ফান্ডটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে,আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ১৩ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ১৩ পয়সা।

ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ মার্চ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)