Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

রেকিট বেনকিজার, কনফিডেন্স সিমেন্ট ও রবির বৃহস্পতিবার সভা

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৬, ২০২৩ , ৫:১৭ পূর্বাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ৫:১৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের ৩ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগলো ভিন্ন ভিন্ন সমাপ্ত সময়ের নিরীক্ষিত ও্র অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

কোম্পানিগুলো হলো- রেকিট বেনকিজার, কনফিডেন্স সিমেন্ট, রবি আজিয়াটা লিমিটেড।

রেকিট বেনকিজার: কোম্পানিটির বোর্ড সভা ১৬ ফেব্রুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

রবি আজিয়াটা: কোম্পানিটির বোর্ড সভা ১৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

কনফিডেন্স সিমেন্ট: কোম্পানিটির বোর্ড সভা ১৬ ফেব্রুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)