Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

নাহি অ্যালুমিনিয়ামের মুনাফা বেড়েছে ৪৬.৯৫ শতাংশ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৭, ২০২২ , ৩:২৪ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২০, ২০২২, ৫:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : নাহি অ্যালুমিনিয়ামের চলতি হিসাব বছরের ৯ মাস (জুলাই ২০২১ থেকে মার্চ ২০২২) এবং তৃতীয় প্রান্তিক (জানুয়ারি থেকে মার্চ, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৪৬.৯৫ শতাংশ বেড়েছে।

রোববার (১৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৪১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১.৬৪ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.৭৭ টাকা বা ৪৬.৯৫ শতাংশ।

এদিকে কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৬২ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ০.৬৭ টাকা বা ১০৮.০৬ শতাংশ।

২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৭৮ টাকায়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)