স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত সপ্তাহে (১২ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানির পরিচালনা পর্ষদ গত ৩০ সেপ্টেম্বর ও ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানিগুলো হলো- কনফিডেন্স সিমেন্ট, নিয়ালকো অ্যালয়স, প্রিমিয়ার সিমেন্ট, বিডি থাই ফুড, ফু ওয়াং সিরামিক এবং তাল্লু স্পিনিং মিলস লিমিটেড।
কনফিডেন্স সিমেন্ট: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৪২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৬৮ পয়সা বা ২০ শতাংশ।
৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫ টাকা ৭৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ১ টাকা ৩১ পয়সা বা ২৩ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৬ টাকা ২২ পয়সা।
প্রিমিয়ার সিমেন্ট: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১১ পয়সা।
দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২২) কোম্পানিটির লোকসান হয়েছে ২ টাকা ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৩ টাকা ৮৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৪ টাকা ৬৭ পয়সা।
নিয়ালকো অ্যালয়স: কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.১১ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৯.৪৮ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১২.৯৩ টাকা।
বিডি থাই ফুড: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৬ পয়সা।
অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩১ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ৫৯ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৪ টাকা ১২ পয়সা।
ফু ওয়াং সিরামিক: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০৯ পয়সা।
অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ১২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৭ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ৩৫ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১১ টাকা ৭৮ পয়সা।
তাল্লু স্পিনিং: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৮ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৪৪ পয়সা।
অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২২) কোম্পানিটির লোকসান হয়েছে ৯৯ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৮৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ৭৫ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)