Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইতে সূচকের পতনে দেড় ঘণ্টায় লেনদেন ১১৬ কোটি টাকা

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৯, ২০২৩ , ৬:০১ পূর্বাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ৬:০২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। রোববার দুপুরে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে।

ডিএসইর লেনদেন চিত্র

রোববার বেলা ১১টা ৫৫ মিনিট পর্যন্ত ডিএসইতে মাত্র ১১৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়।

ডিএসইর বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭.৪২ কমে অবস্থান করছে ৬ হাজার ২৩৮ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২২ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। ১১টার দিকে সিএসইতে ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)