স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠান তাদের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। এরমধ্যে ২টি প্রতিষ্ঠানের পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর, ২০২২ সালের সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আর, বাকি ১টি প্রতিষ্ঠানের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে জানা পর্ষদ সভার তারিখ ঘোষণাকারী প্রতিষ্ঠানগুলো হলো- ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ও গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড।
ইউনিলিভার: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১ মার্চ বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
আইপিডিসি ফাইন্যান্স: প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আগামী ২৭ ফেব্রুয়ারী দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ ফেব্রুয়ারী দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)