Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

গ্রীন ডেল্টার সভা ২৮ ফেব্রুয়ারি

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২০, ২০২৩ , ৯:২৭ পূর্বাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৩, ৯:২৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড পর্ষদ সভার তারিখ জানিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৮ ফেব্রুয়ারি বেলা ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

সভায় সর্বশেষ ৩১ ডিসেম্বর, সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪ টাকা ৮৩ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৫ টাকা ৬৩ পয়সা।

গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৭ টাকা ৪১ পয়সায়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)