Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সূচকের পতনে ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৭৪ কোটি টাকা

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৬, ২০২৩ , ৫:৩৬ পূর্বাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ৫:৩৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। দুপুর সাড়ে ১১:৩২ মিনিটে লেনদেন হয়েছে ৭৭ কোটি ৭৪ লাখ টাকার।

ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৮৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে  অবস্থান করছে ১ হাজার ৩৫১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৬ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন চলছে। সিএসইতে ৬৪ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)