Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিএসসির মুনাফা বেড়ে ৪ টাকা ৪৩ পয়সা

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৬, ২০২৩ , ৫:৪৩ পূর্বাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ৫:৪৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি)। প্রতিষ্ঠানটির অক্টোবর থেকে ডিসেম্বর (২০২২) সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে।

২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪৩ পয়সা। যা ২০২১-২২ অর্থ বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৯৪ পয়সা। অর্থাৎ আগে বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৪৯ পয়সা।

২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর দুই প্রান্তিকে ইপিএস (মুনাফা) দাঁড়িয়েছে ৮ টাকা ৪১ পয়সাতে। যা ২০২১ সালে ছিল ৮ টাকা ২৮ পয়সাতে। অর্থাৎ শেয়ার প্রতি আয় বেড়েছে ১৩ পয়সা করে।

তাতে ডিসেম্বর ২০২২ সময়ে কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহ বেড়েছে দাঁড়িয়েছে ১২ টাকা ৭২ পয়সা। যা ২০২১ সালের একই সময়ে ছিল ১১ টাকা ৫৭ পয়সাতে।

এছাড়াও মুনাফা বাড়ায় কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭৯ টাকা ৯৭ পয়সা। যা এর আগের বছর ছিল ৭২ টাকা ৫২ পয়সা।

সার্বিক বিষয়ে কোম্পানি সচিব লাল হোসেন বলেন, কোম্পানির ৩১৬তম সভায় কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অনুমোদন করেছে পর্ষদ। এই সময়ে দেখা গেছে কোম্পানির আগের বছরের চেয়ে মুনাফা বেড়েছে।

১৯৭৭ সালে তালিকাভুক্ত সরকারি এই কোম্পানিটি ২০২২ সালে শেয়ারহোল্ডারদের সর্বশেষ শেয়ার প্রতি ২ টাকা বা ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগের বছর লভ্যাংশ দিয়েছিল ১ টাকা ২০ পয়সা করে। তার আগের বছর অর্থাৎ করোনার সময় লভ্যাংশ দিয়েছিল ১০ শতাংশ করে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)