Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর টপটেন গেইনার তালিকায় মাত্র ৪ কোম্পানি

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৬, ২০২৩ , ৯:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ১০:০৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। গত সপ্তাহের বৃহস্পতিবারও পূর্ণ হয়নি ডিএসইর টপটেন গেইনার তালিকা। চলতি সপ্তাহের রোববার টপটেনের রয়েছে মাত্র চারটি কোম্পানি।

ডিএসইতে  টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড। শেয়ারপ্রতি দর ৯ টাকা ১০ পয়সা বা ৬.২২ শতাংশ বেড়েছে।  রোববার শেয়ারপ্রতি সর্বশেষ ১৫৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

দর বাড়ার শীর্ষে আল-হাজ্ব টেক্সটাইল

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির ১ হাজার ৩২৮ বারে ৫ লাখ ৯৬ হাজার  ৬৪৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ১৪ লাখ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাটা সু কোম্পানি লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ১০ টাকা ৪০ পয়সা বা ১.১১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৯২৭ টাকা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। রোববার কোম্পানিটির শেয়ার ৪০ পয়সা বা ৩৮ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১০৫  টাকা দরে লেনদেন হয়।

রিপাবলিক ইন্স্যুরেন্স তালিকার চতুর্থ স্থানে রয়েছে। শেয়ারটি সর্বশেষ ৩০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)