Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পুঁজিবাজারে আসার অনুমোদন পেল এমকে ফুটওয়্যার

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৭, ২০২৩ , ১০:৪৭ পূর্বাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ১০:৪৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে আসছে ফুটওয়্যার উৎপাদনকারী প্রতিষ্ঠান এমকে ফুটওয়্যার পিএলসি। কোম্পানিটি কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) এর মাধ্যমে বাজার থেকে ১০ কোটি টাকা সংগ্রহ করবে। এটি স্টক এক্সচেঞ্জের এসএমই বোর্ডে তালিকাভুক্ত হবে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আবেদন অনুমোদন করেছে। বিএসইসির ৮১৯তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

LankaBangla securites single page

বিএসইসি সূত্রে জানা গেছে, কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে অভিহিত মূল্য ১০ টাকা দামে ১ কোটি শেয়ার ইস্যু করবে। কিউআইও’র মাধ্যমে উত্তোলন করা টাকা নতুন যন্ত্রপাতি স্থাপন ও ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।

গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত বছরে কোম্পানিটির ডাইলুটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৯ পয়সা। ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৯৫ পয়সা।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

ইস্যু ব্যবস্থাপনা ও আন্ডারাইটারের দায়িত্বে রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)