Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আইপিডিসি ফাইন্যান্স প্রতি শেয়ারে ১ টাকা লভ্যাংশ দেবে

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৭, ২০২৩ , ৫:৫২ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ৫:৫২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারের তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ বা প্রতি শেয়ারে ১ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

LankaBangla securites single page

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৩৭ পয়সা।

আগামী ২৭ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২১ মার্চ রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)