Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

দাবি পরিশোধে পুরষ্কার পেলো চার বিমা কোম্পানি

প্রকাশিত হয়েছে: মার্চ ১, ২০২৩ , ৩:৫৯ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১, ২০২৩, ৩:৫৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত চার বিমা কোম্পানিকে দাবি পরিশোধের ভিত্তিতে পুরস্কার দিয়েছে সরকার। বুধবার (১ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার হস্তান্তর করেন।

লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্ত কোম্পানি দুটি হলো- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

নন-লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত দুই কোম্পানি হলো- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।

অর্থমন্ত্রণালয় এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) যৌথভাবে জাতীয় বীমা দিবসের এই অনুষ্ঠান আয়োজন করে। অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, আইডিআরএ’র চেয়ারম্যান জয়নুল বারী এবং বিআইএ’র সভাপতি শেখ কবির হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)