স্টাফ রিপোর্টার: সমাজে দারিদ্রতা ও বৈষম্য দূর করা, পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে খাপ খাওয়ানো এবং প্রযুক্তিনির্ভর আর্থিক ইকোসিস্টেম তৈরির লক্ষ্যে বৈশ্বিক দাতা সংস্থা অক্সফামের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এনআরবিসি ব্যাংক। সোমবার (১৮ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া এবং অক্সফাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশিস ডামলে।
চুক্তির আওতায় ক্ষুদ্রঋণ, ‘ক্যাশলেস ভিলেজ’ এবং ‘মার্কেট প্লেস’ তৈরিসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠির ভাগ্যোন্নয়নে উভয় প্রতিষ্ঠান কাজ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) কাজী মো. তালহা, ডিএমডি কবীর আহমেদ, ডিএমডি ও সিএফও হারুনুর রশিদ, এফআই এন্ড বিডি প্রধান কাজী মো. শাফায়েত কবির, অক্সফাাম বাংলাদেশের ইকোনোমিক ইনক্লুশন এন্ড জাস্টিস বিভাগের প্রধান মোহাম্মদ শোয়েব ইফতেখার ও বিজনেস ডেভেলপমেন্ট ব্যবস্থাপক সোনিয়া তাহেরা কবির।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)