স্টাফ রিপোর্টার: জেমিনি সী ফুড লিমিটেড জার্মানভিত্তিক ফ্রোজেন ফুড লেংক ফ্রোজেন ফুডস (এশিয়া) কোম্পানি লিমিটেডের সাথে চুক্তি করেছে। কোম্পানিটির হেড অফিস থাইল্যান্ডে অবস্থিত।
ডিএসই সূত্রে জানা যায়, গত ৫ মার্চ জেমিনি সীর কর্পোরেট অফিস ধানমন্ডিতে কোম্পানি দুইটির মধ্যে চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, জেমিনি সী ফুড চিংড়ির কাঁচামাল প্রক্রিয়া করবে লেঙ্কের জন্য। কোম্পানিটি লেঙ্কের কাছ থেকে অগ্রিম ১০০ শতাংশ চিংড়ির মূল্য নেবে। দুই কোম্পানিই চুক্তি অনুযায়ী বিশ্বব্যাপী ব্যবসা সম্প্রসারণের জন্য কাজ করবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)