Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বুধবার পুঁজিবাজার বন্ধ

প্রকাশিত হয়েছে: মার্চ ৭, ২০২৩ , ১১:১০ পূর্বাহ্ণ | আপডেট: মার্চ ৭, ২০২৩, ১১:১০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পবিত্র শবে বরাত উপলক্ষে ৮ মার্চ, বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি ছুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বন্ধ থাকবে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা যায়, হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রজনী। ধর্মপ্রাণ মুসল্লিরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় রাত জেগে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজগারসহ বিভিন্ন ইবাদত বন্দেগী করে থাকেন।

এ কারণে বুধবার সরকারি-বেসারকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একইসাথে পুঁজিবাজারে লেনদেনও বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারে আগের নিয়মে লেনদেন চলবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)