Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

‘ক্যাপিটাল মার্কেট’ নিয়ে গল্প আহ্বান করেছে বিআইসিএম

প্রকাশিত হয়েছে: মার্চ ৮, ২০২৩ , ২:২৬ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৮, ২০২৩, ২:২৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজার বিষয়ে শিক্ষা ও গবেষণার লক্ষে সূচনা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে সরকারি অর্থায়নে পরিচালিত একমাত্র জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অফ ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। এরই ধারাবাহিকতায় বিআইসিএম আয়োজন করতে যাচ্ছে ‘ক্যাপিটাল মার্কেট কেইস ডেভলাপমেন্ট কম্পিটিশন’।

প্রতিযোগিতার মাধ্যমে বিআইসিএম বাংলাদেশের পুঁজিবাজারের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে একাডেমিক কেইসে রূপান্তর করতে যাচ্ছে। কেইস কম্পিটিশনের মূল বিষয়গুলো হচ্ছে- পাবলিক ইস্যু, রিস্ক ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, মার্জার্স অ্যান্ড এক্যুইজিশন, কর্পোরেট গভর্ন্যান্স, ট্রেন্ডিং অ্যান্ড কমপ্লায়েন্স এবং পুঁজিবাজারের অন্যান্য দিক।

প্রতিযোগীরা ঘটনাগুলোকে ছোটগল্প আকারে পাঠাতে পারবেন। যা বিশেষজ্ঞরা প্যানেল দ্বারা বাছাই করে গল্প চূড়ান্তভাবে মনোনয়ন করবেন। নির্বাচিত গল্পগুলোকে একাডেমিক ধাঁচে আনতে একটি ওয়ার্কশপের আয়োজন করা হবে। সেখান থেকে দুই মাসের নিবিড় তত্ত্বাবধানে গল্পগুলোকে একাডেমিক কেইসে রূপান্তর করা হবে।

কেইসগুলোর মাঝে বেস্ট কেসের জন্য থাকবে ১ লাখ টাকা পুরষ্কার।

এছাড়াও প্রথম রানার-আপ পাবেন ৭৫ হাজার ও দ্বিতীয় রানার আপ পাবেন ৫০ হাজার টাকা পুরষ্কার। প্রতিযোগীতায় অংশ নিতে প্রতিযোগীকে গল্প বাংলা বা ইংরেজিতে লিখে ‘bcmcdc@bicm.ac.bd’ ই-মেইলে পাঠাতে হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)