স্টাফ রিপোর্টার: বিএনপি শীর্ষ নেতা কাজী সালিমুল হক কামালের (ইকোনো কামাল) জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লোকসান আরো বেড়েছে। লোকসান ঠেকাতে এবং ব্যাংকের ঋণ পরিশোধে এবার জমি বিক্রি করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, চট্টগ্রামের আগ্রাবাদে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক ৬৭ কাঠা অব্যবহৃত জমি ৩ কোটি ৪৫ লাখ ১৫ হাজার টাকায় বিক্রি করা হবে। এর মধ্যে ১ কোটি ১৬ লাখ টাকা সাউথইস্ট ব্যাংকের ঋণ পরিশোধে ব্যয় করা হবে। বাকি টাকা অগ্রাধিকার ভিত্তিতে ব্যয় করা হবে।
জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের পর্ষদ জমি বিক্রির টাকায় ব্যাংকঋণ পরিশোধ ও কোম্পানির বিভিন্ন কাজে ব্যয় করা হবে।
চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ২৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৬৯ পয়সা।
গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৯ টাকা ৮০ পয়সায়।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)