Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ক্রেতা নেই ১৩১ কোম্পানির শেয়ারে

প্রকাশিত হয়েছে: মার্চ ৯, ২০২৩ , ১১:৩০ পূর্বাহ্ণ | আপডেট: মার্চ ৯, ২০২৩, ১১:৩০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। আজ লেনদেনে অংশ নেওয়া ১৩১ কোম্পানি ক্রেতা শূন্য হয়েছে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে।

ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ২৬টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। ব্যাংক খাতের ২২টি, প্রকৌশল খাতের ১৮টি কোম্পনি ক্রেতাশূন্য।

এছাড়া ক্রেতা হারিয়েছে জ্বালানি-বিদ্যুৎ খাতের ১৪টি, মিউচ্যুয়াল ফান্ড, আর্থিক খাতের ১২টি, বীমা খাতের ৬টি, খাদ্য খাতের ৫টি, বিবিধ, টেলিকমিউনিকেশন খাতের ৩টি, সিমেন্ট, সেবা, কাগজ খাতের ২টি, আইটি, ট্যানারি  ভ্রমণ খাতের ১টি কোম্পানি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)