Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইউনিলিভারের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: মার্চ ১০, ২০২৩ , ৮:১৭ পূর্বাহ্ণ | আপডেট: মার্চ ১০, ২০২৩, ৮:১৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ইউনিলিভার কনজিউমার লিমিটেড সমাপ্ত হিসাব বছরে লভ্যাংশ ঘোষণা করেছে।কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের ৩০০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ২৪০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৬০ শতাংশ বোনাস লভ্যাংশ।

বৃহস্পতিবার (৯ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ টাকা ৬৪ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৪৩ টাকা ৮০ পয়সা।

গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৩৯ টাকা ৬০ পয়সা।

ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৬ মে এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ এপ্রিল।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)