Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মনোস্পুল পেপার ও পার্ল পেপার একীভূত হতে অনুমোদন লাভ

প্রকাশিত হয়েছে: মার্চ ১২, ২০২৩ , ৫:১৯ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১২, ২০২৩, ৫:১৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের সাথে একীভূত হওয়ার অনুমোদন পেল পার্ল পেপার অ্যান্ড বোর্ড মিলস।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বিডি মনোস্পুল পেপারের পর্ষদ এই একীভূত করণের অনুমতি দিয়েছে। উচ্চ আদালতের অনুমোদন সাপেক্ষে কোম্পানিটির পরিচালনা পর্ষদ একীভূতকরণের বিষয়টি অনুমোদন করে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ব্যাংক, ক্রেডিটরস এবং শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে একীভুত হতে পারবে কোম্পানি দুইটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)