Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ট্রাস্ট ইসলামী লাইফের আইপিও আবেদন ৩ থেকে ৯ এপ্রিল

প্রকাশিত হয়েছে: মার্চ ১৩, ২০২৩ , ১২:৩৯ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৩, ২০২৩, ২:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন আগামী ৩ এপ্রিল শুরু হয়ে চলবে ৯ এপ্রিল পর্যন্ত।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২৫ জানুয়ারি অনুষ্ঠিত বিএসইসির ৮৫৩তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন করেছে।

ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স পুঁজিবাজারে ১ কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। অভিহিত মূল্য ১০ টাকা দরেই শেয়ার ছাড়ার অনুমতি পেয়েছে কোম্পানিটি।

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করে সরকারি ট্রেজারি বন্ড ক্রয়, পুঁজিবাজারে বিনিয়োগ, এফডিআর বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

২০২২ সালের ৩০ জুন Actuarial Valuation Report অনুযায়ী মোট উদ্বৃত ৭৩ লাখ ২০ হাজার টাকা।

ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)