স্টাফ রিপোর্টার: বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অন্যতম কর্পোরেট পরিচালকরা শেয়ার ক্রয় এবং বিক্রিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে সোসবার এ তথ্য জানা যায়।
কোম্পানিটির অন্যতম দুই কর্পোরেট পরিচালকের মধ্যে একজন আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেডের ১ কোটি ৭০ লাখ শেয়ার (ব্লক মার্কেটে) বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে কোম্পানির আরেক কর্পোরেট ডিরেক্টর অ্যাবসোলিউট কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ১ কোটি ৭০ লাখ শেয়ার (ব্লক মার্কেটে) ক্রয়য়ের সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারবে এই পরিচালকেরা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)