Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সিএসইর অনলাইনে সিকিউরিটিজ আইন বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত হয়েছে: মার্চ ১৩, ২০২৩ , ১:০১ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৩, ২০২৩, ১:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) যথাক্রমে ঢাকা, সিলেট এবং চট্টগ্রামস্থ ট্রেক হোল্ডার কোম্পানিজের কমপ্লায়েন্স অফিসারদের জন্য অনলাইনে সিকিউরিটিজ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। গত ১২ ও ১৩ মার্চ এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

সিএসইর ইন্সপেকশন এন্ড এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তা জাহিদ উদ্দিন আহমেদ ও কঙ্কা নন্দী প্রশিক্ষণ পরিচালনা করেন। এতে উপস্থিত ছিলেন সিএসইর চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মাহাদি হাসান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সিএসইর ট্রেনিং এন্ড এওয়ারনেস বিভাগের প্রধান এম সাদেক আহমেদ।

অনুষ্ঠানে প্রশিক্ষকবৃন্দ সিকিউরিটিজ আইনের যাবতীয় বিষয়গুলো নিয়ে তাদের উপস্থাপনা প্রদান করেন। আইনের সাম্প্রতিক পরিবর্তন, পরিবর্ধন এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে রিপোর্ট তৈরি করার বিষয়ে তারা আইনের সংশ্লিষ্ট ব্যাখ্যা প্রদান করেন। এছাড়াও বিভিন্ন রিপোর্ট তৈরি করতে গিয়ে প্রতিনিয়ত যে ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকে সে বিষয়ে বিস্তারিত স্বচ্ছ ধারনা দেয়া হয়।

সমাপনী বক্তব্যে চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মাহাদি হাসান বলেন, এ ধরনের প্রশিক্ষণ একজন সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিয়মিত নতুন আইনের বিষয়ে সময়মত জ্ঞাত থাকতে সহায়তা করবে। একটি স্বচ্ছ ও বেগবান পুঁজিবাজারের জন্য যথাযথ সিকিউরিটিজ আইনের জ্ঞান অর্জন ও প্রয়োগের গুরুত্তারোপে বিশেষভাবে নির্দেশনা প্রদান করেন।

দু’দিনের অনুষ্ঠানে সিএসইর ঢাকা, সিলেট ও চট্টগ্রাম ভিত্তিক প্রায় শতাধিক ব্রোকারেজ হাউসের প্রায় দু’শতাধিক অথরাইজড রিপ্রেজেন্টেটিভ ও কমপ্লায়েন্স অফিসারেরা যোগদান করেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)