Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

প্রতি শেয়ারে ৪২ টাকা লভ্যাংশ দেবে

প্রকাশিত হয়েছে: মার্চ ১৩, ২০২৩ , ২:৩১ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৩, ২০২৩, ২:৩১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: লিন্ডে বাংলাদেশ লিমিটেড ২০২২ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের ৪২০ শতাংশ নগদ বা প্রতি শেয়ারে ৪২ টাকা লভ্যাংশ দেবে।

কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সোমবার সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে লিন্ডে বাংলাদেশের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫৮ দশমিক শূন্য ৪ টাকা। কিন্তু সেখান থেকে শেয়ারহোল্ডারদের শেয়ার প্রতি দিয়েছে ৪২ টাকা বা ৪২০ শতাংশ।

কোম্পানিটি রিজার্ভ হিসেবে জমা রেখেছে ১৬ দশমিক শূন্য ৪ টাকা বা ১৬০ দশমিক ৪০ শতাংশ। এই রিজার্ভ অর্থ কোম্পানির উন্নয়ন ও সম্প্রসারণ কাজে ব্যয় করা হবে। আগের বছর ইপিএস হয়েছিল ৮০ দশমিক ৫৫ টাকা। গত ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৩৯৭ দশমিক ৪৪ টাকা।

আগামী ১১ মে বিকেল ৫টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)