Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিডি ফিন্যান্স প্রতি শেয়ারে লভ্যাংশ দেবে ১ টাকা

প্রকাশিত হয়েছে: মার্চ ১৪, ২০২৩ , ৬:১৫ পূর্বাহ্ণ | আপডেট: মার্চ ১৪, ২০২৩, ৬:১৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বিডি ফিন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বা শেয়ারপ্রতি ১ টাকা হিসেবে লভ্যাংশ ঘোষণা করেছে।

সোমবার (১৩ মার্চ) ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিএসই সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৩৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির এনএভি হয়েছে ১৭ টাকা ৪১ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩০ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪  এপ্রিল।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)