Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা, কমেছে ইপিএস

প্রকাশিত হয়েছে: মার্চ ১৪, ২০২৩ , ২:২১ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৪, ২০২৩, ২:২১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সমাপ্ত হিসাব বছরে ১২ শতাংশ নগদ বা প্রতি শেয়ারে ১টাকা ২০ পয়সা লভ্যাংশ ঘোষণা করছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৬ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ৩ টাকা ৮৩ পয়সা।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ১৭ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিলো ২৬ টাকা ৯৯ পয়সা।

এছাড়াও আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪ টাকা ৪৫ পয়সা। যা গত বছর একই সময়ে ছিলো ৮ টাকা ৮৯ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ মে সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৯ এপ্রিল।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)