স্টাফ রিপোর্টার: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বিশ্ব ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) একটি চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে এ চুক্তি সই করা হয়েছে।
চুক্তির আওতায় আইএফসি সাস্টেনিবিলিটি বন্ড গাইডলাইন (National Sustainability Bond Guidelines) বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে বিএসইসিকে সহযোগিতা করবে।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং আইএফসি‘র কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, ভূটান ও নেপাল) মার্টিন হল্টম্যান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
বিএসইসি সূত্রে জানা গেছে, সভায় বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, আইএফসি‘র কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, ভূটান ও নেপাল) মার্টিন হল্টম্যান, আইএফসি‘র অপারেশন অফিসার লোপা রহমান এবং বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন।
বিএসইসি ও আইএফসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে সুবিধা পাওয়া যাবে-
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)