স্টাফ রিপোর্টার: পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ড ইউনিটহোল্ডারদের দ্বিতীয় বছরের প্রথমার্ধের (চলতি বছরের ২৩ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত) জন্য ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করা হয়েছে। মূল্যসংবেদনশীল তথ্যে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত জানিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড।
এর আগে প্রথম বছরের দ্বিতীয়ার্ধের (গত বছরের ২৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২২ মার্চ পর্যন্ত) জন্য ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছিল বন্ডটির ট্রাস্টি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৯ মার্চ। এর আগে প্রথম বছরের প্রথম অর্ধবার্ষিকে (গত বছরের ২৩ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত) বন্ডটির ইউনিটহোল্ডারদের জন্য ৯ দশমিক ৫৮ শতাংশ কুপন রেট ঘোষণা করা হয়েছিল, যার ভিত্তিতে ইউনিটহোল্ডারদের কাছে এরই মধ্যে মুনাফা পাঠিয়েছে বন্ড কর্তৃপক্ষ।
গত বছরের ২৪ মার্চ ডিএসইতে লেনদেন শুরু করেছে পূবালী ব্যাংকের পারপেচুয়াল বন্ডটি। এর আগের বছরের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮০২তম কমিশন সভায় পূবালী ব্যাংকের ৫০০ কোটি টাকার এ পারপেচুয়াল বন্ডটি অনুমোদন করা হয়।
বন্ডের বৈশিষ্ট্য হলো এটি আনসিকিউরড, কনটিনজেন্ট-কনভার্টিবল, পুরোপুরি পরিশোধিত, নন-কিউমুলেটিভ ও ব্যাসেল থ্রি কমপ্লায়েন্ট। বন্ডটির ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট ও বাকি ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হয়েছে।
বন্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ৫ হাজার টাকা। এর কুপন হার ৬ থেকে ১০ শতাংশ, যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)