Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ব্যাংক এশিয়ার লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: মার্চ ১৮, ২০২৩ , ৫:১২ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৮, ২০২৩, ৫:১২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ব্যাংক এশিয়া লিমিটেড সর্বশেষ বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। শনিবার (১৫ মার্চ) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৩৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির এনএভি হয়েছে ২৪ টাকা ৪১ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩০ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ এপ্রিল।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)