Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সোমবার সূচকের পতনে লেনদেন

প্রকাশিত হয়েছে: মার্চ ২০, ২০২৩ , ৫:০৮ পূর্বাহ্ণ | আপডেট: মার্চ ২০, ২০২৩, ৫:০৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

সোমবার বেলা ১১টা ৫ মিনিট পরযন্ত ডিএসইতে ৭৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৬ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন চিত্র

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন চলছে। সোমবার সিএসইতে ৭৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)