Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

প্রতি শেয়ারে দেড় টাকা লভ্যাংশ দেবে ফনিক্স ইন্স্যুরেন্স

প্রকাশিত হয়েছে: মার্চ ২০, ২০২৩ , ৫:৫৭ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২০, ২০২৩, ৫:৫৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ বা প্রতি শেয়ারে দেড় টাকা ঘোষণা করেছে।

কোম্পানির দেয়া সোমবার তথ্যানুযায়ী, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০২ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো ২.২০ টাকা।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৭.১০ টাকা। যা গত বছরের একই সময়ে ছিলো ৩৯.৯০ টাকা।

এছাড়াও আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৩৭ টাকা। যা গত বছর একই সময়ে ছিলো ৪.০৬ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মে (বুধবার) দুপুর ২টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফরমে এবং ১৭ এপ্রিল (সোমবার) রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)