স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিগুলো হলো: ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ও রেকিট বেনকিজার লিমিটেড।
ডিএসই সূত্রে জানা যায়, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের নাম পরিবর্তন করে রাখা হবে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি।
অপরদিকে রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড এর পরিবর্তে নাম রাখা হবে রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি।
বৃহস্পতিবার, ২৩ মার্চ থেকে কোম্পানিগুলোর নতুন নাম কার্যকর হবে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানা যায়।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)