Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ফেসবুকে গুজব ছড়িয়ে কারাগারে

প্রকাশিত হয়েছে: মার্চ ২৩, ২০২৩ , ১:৪৬ পূর্বাহ্ণ | আপডেট: মার্চ ২৩, ২০২৩, ১:৪৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করা এক মামলায় মো. আবু রমিম ওরফে মঈনউদ্দিন তামিম নামের ওই ব্যক্তিকে ১২ মার্চ কারাগারে প্রেরণ করেন আদালত।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বিডি স্টকস ডিসকাশন’ নামের একটি গ্রুপে শেয়ারবাজার নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন মঈনউদ্দিন তামিম।

বিএসইসি সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বিডি স্টকস ডিসকাশন’ নামের একটি গ্রুপে পুঁজিবাজার নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন মঈনউদ্দিন তামিম। বিএসইসি দীর্ঘ সময় ফেসবুক গ্রুপটি ফলো করে পুঁজিাবাজার বিভ্রান্তি ছড়ানোর প্রমাণ পায়। গুজব ছড়ানোর দায়ে আবু রমিমের বিরুদ্ধে গত ২০ নভেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএসইসি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)