Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পুঁজিবাজার রোববার বন্ধ থাকবে

প্রকাশিত হয়েছে: মার্চ ২৩, ২০২৩ , ৪:১০ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৩, ২০২৩, ৪:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ, রোববার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরাকারি ছুটির কারণে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বন্ধ থাকবে।

ডিএসই ও সিএসই সূত্রে বৃহস্পতিবার (২৩ মার্চ) জানা যায়, ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। এ উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সাথে বন্ধ থাকবে দেশের পুঁজিবাজারও। আগামী সোমবার (২৭ মার্চ) থেকে আগের নিয়মে পুঁজিবাজার চলবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)