Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে ঢাকা ডায়িং

প্রকাশিত হয়েছে: মার্চ ২৩, ২০২৩ , ৫:১৪ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৩, ২০২৩, ৫:১৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: শেয়ারহোল্ডারদের কাছে নগদ লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্য ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসেব বছরের জন্য এ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে মঙ্গলবার (২১ মার্চ/২০২৩) এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, আলোচ্য সময়ে ঢাকা ডায়িং কোম্পানি ০.২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। শেয়ারহোল্ডারা এতে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে নগদ লভ্যাংশ পেয়েছেন ০.০২৫ টাকা।

ঘোষিত লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক বা বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)